প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিটি ব্যাংক সম্প্রতি মাহিয়া জুনেদকে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে নিয়োগ দিয়েছে। এর আগে তিনি এই ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) ছিলেন। সিটি ব্যাংকের ৩৪ বছরের ইতিহাসে তিনিই প্রথম মহিলা ডিএমডি। তিনি থাইল্যাল্ডের অ্যাজাম্পশন ইউনিভার্সিটি থেকে বিবিএ সম্পন্ন করেন। মাহিয়া জুনেদ ১৯৯৪ সালে সিটি ব্যাংক এনএ বাংলাদেশে অপারেশন অফিসার হিসেবে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। তিনি ২০০৭ সালে সিটি ব্যাংকে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রধান হিসেবে যোগ দেন।
বিজ্ঞপ্তি