সিটি ব্যাংকের নতুন দুই ডিএমডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজী আজিজুর রহমান, নাজমুল আরিফ খান
কাজী আজিজুর রহমান, নাজমুল আরিফ খান

সিটি ব্যাংক সম্প্রতি কাজী আজিজুর রহমান ও মো. নাজমুল আরিফ খানকে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি দিয়েছে। কাজী আজিজুর রহমান এ ব্যাংকেরই আইটি বিভাগের প্রধান হিসেবে ২০০৭ সালে যোগ দেন এবং চিফ ইনফরমেশন অফিসার হিসেবে কর্মরত ছিলেন। আর মো. নাজমুল আরিফ খান একই ব্যাংকের ইন্টারনাল কন্ট্রোল ও কমপ্লায়েন্স ডিভিশনের প্রধান। তিনি ১৯৮৩ সালে অফিসার হিসেবে সিটি ব্যাংকে যোগ দিয়ে দীর্ঘ ২৭ বছর বিভিন্ন শাখা ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি