সিটি ব্যাংকের নতুন দুটি সেবা চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিটি ব্যাংক লিমিটেড সম্প্রতি ‘সিটি স্টুডেন্ট ফাইল’ ও ‘সিটি মেডিকেল ফাইল’ শীর্ষক দুটি সেবা চালু করেছে।এই দুটি সেবার আওতায় উচ্চ শিক্ষার্থে বিদেশগামী ছাত্রছাত্রীদের এবং বিদেশ গমনেচ্ছু রোগীদের প্রয়োজনীয় সব ধরনের ব্যাংকিং সেবা দেবে সিটি ব্যাংক। এ ব্যাপারে সিটি ব্যাংকের ঢাকার বনানী ১১ নম্বর রোডের শাখাটিতে ‘সিটি স্টুডেন্ট সেন্টার’ নামে ওয়ান স্টপ সলিউশনভিত্তিক কেন্দ্র খোলা হয়েছে।সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সোহেল হুসেইন সিটি স্টুডেন্ট সেন্টারের উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এহসান খসরু, রিটেইল ব্যাংকিংয়ের প্রধান মাসরুর আরেফিন, শাখাসমূহের প্রধান জাবেদ আমিন, নন-ফান্ডেড বিজনেসের প্রধান ওয়াফী এস এম খান এবং বিপণন বিভাগের প্রধান নাজমুল করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।