প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিটি ব্যাংকের নতুন শাখা নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতায় উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান রুবেল আজিজ শাখাটির উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন পরিচালক আজিজ আল মাহমুদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হুসেইন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফারুক এম আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন, বদরুদ্দোজা চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।