সিটি ব্যাংকের নারায়ণগঞ্জ শাখা স্থানান্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রাহকদের আধুনিক ও আরও উন্নততর সেবা দেওয়ার লক্ষ্যে সিটি ব্যাংকের নারায়ণগঞ্জের টানবাজার শাখাটি স্থানান্তর করা হয়েছে।গতকাল সোমবার শহরের বিবি রোডে নতুন আঙ্গিকে এ শাখাটির স্থানান্তর কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হুসেইন।শাখাটি এখন থেকে নারায়ণগঞ্জ শাখা হিসেবে পরিচিতি পাবে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিটি ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং ও চিফ কমিউনিকেশন অফিসার মাসরুর আরেফিন এবং হেড অব ব্রাঞ্চেস জাবেদ আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।