সিটি ব্যাংকের পিসিআইডিএসএস সনদ অর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

গ্রাহকদের ব্যাংক-কার্ডের নিরাপত্তায় বিশ্ব স্বীকৃত ‘প্লাস্টিক কার্ড ইন্ডাস্ট্রিজ ডাটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড’ (পিসিআইডিএসএস) ভার্সন ৩.১ সনদ অর্জন করেছে সিটি ব্যাংক। ব্যাংক-কার্ডের নিরাপত্তাঝুঁকি দূরীকরণে বিশ্ব স্বীকৃত এ সনদ প্রদান করে থাকে যুক্তরাষ্ট্রভিত্তিক নিরাপত্তা প্রতিষ্ঠান কন্ট্রোলকেস। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিনের হাতে সনদ তুলে দেন কন্ট্রোলকেসের সিওও সুরেশ দাদলানি। এ সময় উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের চিফ ইনফরমেশন অফিসার কাজি আজিজুর রহমান, সিনারগন ইন্টেলিসিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মারুফ আলমসহ অন্য জ্যেষ্ঠ কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।