সিটি ব্যাংকের বিশেষ সাধারণ সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দি সিটি ব্যাংক লিমিটেডের বিশেষ সাধারণ সভা (ইজিএম) গত রোববার গাজীপুরের ভাওয়াল রিসোর্টে অনুষ্ঠিত হয়।
সভায় ব্যাংকের চেয়ারম্যান রুবেল আজিজ সভাপতিত্ব করেন। এতে ব্যাংকের পরিচালক দীন মোহাম্মদ, রাজিবুল হক চৌধুরী ও হোসেন মেহমুদ এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সোহেল আর কে হুসেইনসহ ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।
সভায় শেয়ারধারীরা সর্বসম্মতিক্রমে আইএফসির নামে সিটি ব্যাংকের ৫ শতাংশ নতুন ইকুইটি শেয়ার ইস্যু এবং সংস্থাটির কাছ থেকে ২০ মিলিয়ন বা ২ কোটি মার্কিন ডলারের কনভার্টিবল লোন অর্থাৎ ইকুইটিতে রূপান্তরযোগ্য ঋণ নেওয়ার প্রস্তাব অনুমোদন করেন। বিজ্ঞপ্তি।