সিটি ব্যাংকের বিশেষ সাধারণ সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিটি ব্যাংক লিমিটেডের বিশেষ সাধারণ সভা গত বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সভায় নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে সিটি ব্যাংকের প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকার পরিবর্তে ১০ টাকা এবং শেয়ারের মার্কেট লট পাঁচটির পরিবর্তে ২০০টি করার সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন মেহমুদ সভাপতিত্ব করেন। এতে ব্যাংকের পরিচালক হোসেন খালেদ ও রাজিবুল হক চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কে মাহমুদ সাত্তারসহ ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।