সিটি ব্যাংকের রেমিট্যান্স কোম্পানির শাখা মালয়েশিয়ায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিটি ব্যাংকের রেমিট্যান্স কোম্পানি সিবিএল মানি ট্রান্সফার এসডিএন বিএইচডির তৃতীয় শাখা সম্প্রতি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কোটারায়ায় উদ্বোধন করা হয়েছে। সিবিএল মানি ট্রান্সফারের চেয়ারম্যান আজিজ আল কায়সার ও ব্যাংকের চেয়ারম্যান রুবেল আজিজ যৌথভাবে এ উদ্বোধন করেন। অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাংকের ডিএমডি ও চিফ অপারেটিং অফিসার মাসরুর আরেফিন। উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সোহেল আর কে হুসেইন, মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (কমার্শিয়াল উইং) ধনঞ্জয় কুমার দাস ও বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মহাসচিব রাকিব মোহাম্মদ ফখরুল। বিজ্ঞপ্তি।