সিটি ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সিটি ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন সম্প্রতি হবিগঞ্জের দ্য প্যালেস রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘ব্রেক-থ্রু এক্সিলেন্স’। উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান রুবেল আজিজ।
বক্তব্য দেন ব্যাংকের দুই সাবেক চেয়ারম্যান ও বর্তমান পরিচালক দীন মোহাম্মদ ও আজিজ আল কায়সার এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সোহেল আর কে হুসেইন। উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ শোয়েব, রফিকুল ইসলাম খান, আজিজ আল মাহমুদ, তাবাসসুম কায়সার, সৈয়দা শায়রীন আজিজ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফারুক এম আহমেদ, ব্যাংকের উপব্যবস্থাপনা
পরিচালক বাদরুদ্দুজা চৌধুরী, মাসরুর আরেফিন ও শেখ মোহাম্মদ মারুফ। বিজ্ঞপ্তি।