প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যমুনা ফিউচার পার্কে সিটি ব্যাংকের ১০৬তম শাখা গত শুক্রবার উদ্বোধন করেছেন ব্যাংকের চেয়ারম্যান রুবেল আজিজ। এ সময় ব্যাংকের পরিচালক দীন মোহাম্মদ, আজিজ আল মাহমুদ, তাবাসসুম কায়সার, সৈয়দা শায়রীন আজিজ; এমডি ও সিইও সোহেল আর কে হুসেইন, দুই ডিএমডি মাসরুর আরেফিন ও বাদরুদ্দোজা চৌধুরী এবং ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন এ শাখায় অতিরিক্ত সুবিধা হিসেবে থাকছে আমেরিকান এক্সপ্রেস কার্ড সার্ভিস সেন্টার, সিটিজেম প্রায়োরিটি ব্যাংকিং সেন্টার এবং ইলেকট্রনিক চ্যানেল ব্যাংকিং এলাকা। বিজ্ঞপ্তি।