সিটি ব্যাংকের সঙ্গে ট্রান্সকম ডিজিটালের চুক্তি স্বাক্ষর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস এবং ট্রান্সকম ডিজিটালের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ফ্লেক্সি বাই নামে এ চুক্তির ফলে সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস কার্ডধারী প্রত্যেক গ্রাহক ট্রান্সকম ডিজিটালের দেশব্যাপী ৩১টি শাখা থেকে শূন্য শতাংশ কিস্তিতে সুদ পরিশোধের সুযোগ ভোগ করতে পারবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (বিজনেস) সোহেল আর কে হোসেন, রিটেইল ব্যাংকিং প্রধান মাসরুর আরেফিন, হেড অব ট্রান্সকম ডিজিটাল জাফরুল আলম খান, ট্রান্সকম ডিজিটালের ডিএমডি শাকিল চৌধুরী, ন্যাশনাল সেলস ম্যানেজার ইয়াছির নুরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।