সিটি ব্যাংকের সঙ্গে নভোএয়ারের চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দি সিটি ব্যাংকের আমেরিকান এক্সপ্রেস কার্ডের গ্রাহকেরা দেশের অভ্যন্তরে বেসরকারি বিমান পরিচালনকারী প্রতিষ্ঠান নভোএয়ারে ভ্রমণে একটি টিকিট কিনলে একটি বিনা মূল্যে পাবেন। এই অফারটি মার্চ মাস পর্যন্ত চলবে।
দি সিটি ব্যাংক ও নভোএয়ারের মধ্যে গতকাল সোমবার এ-সংক্রান্ত একটি চুক্তি হয়েছে। এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করে নভোএয়ারের মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের প্রধান সোহেল মজিদ ও সিটি ব্যাংকের মার্চেন্ট বিজনেস বিভাগের প্রধান মেহেদী জামান।
নভোএয়ারের মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের সহকারী ব্যবস্থাপক এ কে এম মাহফুজুল আলম বলেন, একটি টিকিট কিনলে একটি ফ্রি অফারের পাশাপাশি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যয়ের ভিত্তিতে সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস কার্ডের গ্রাহকেরা ট্রাভেল ভাউচার পাবেন।