সিটি ব্যাংকের ৩৩তম বার্ষিক সাধারণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দি সিটি ব্যাংক লিমিটেডের ৩৩তম বার্ষিক সাধারণ সভা গত বৃহস্পতিবার ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান রুবেল আজিজ। উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক দীন মোহাম্মদ, আজিজ আল কায়সার, হোসেন খালেদ, মোহাম্মদ শোয়েব, হোসেন মেহমুদ, রফিকুল ইসলাম খান, রাজিবুল হক চৌধুরী, তাবাসসুম কায়সার, সৈয়দা শায়রীন আজিজ, সাভেরা এইচ মাহমুদ, স্বতন্ত্র পরিচালক তানজিব-উল আলম, ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সোহেল আর কে হুসেইনসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীরা। বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার এ সভায় অংশ নেন। সভায় পরিচালক পরিষদের সুপারিশ করা ২২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদনের জন্য উত্থাপিত হলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয়। বিজ্ঞপ্তি।