সিটি ব্যাংকের ৫০০তম বোর্ড সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৫০০তম সভা গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। ঢাকার গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় কেক কাটা এবং ৩৪ বছরের সাফল্যের ছবি নিয়ে আলোকচিত্র প্রদর্শন করা হয়। সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ শোয়েব। উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারপারসন তাবাসসুম কায়সার, পরিচালক দীন মোহাম্মদ, আজিজ আল কায়সার, রুবেল আজিজ, হোসেন মেহমুদ, রাজিবুল হক চৌধুরী, রফিকুল ইসলাম খান, সৈয়দা শায়রীন আজিজ প্রমুখ। বিজ্ঞপ্তি।