সিটি ব্যাংক-ডিপিডিসির চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটি ব্যাংক ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় স্বয়ংক্রিয় পদ্ধতিতে সিটি ব্যাংক তাদের নির্ধারিত শাখা এবং ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্মের মাধ্যমে তাৎক্ষণিকভাবে ডিপিডিসির গ্রাহকদের ইউটিলিটি বিল প্রদানের সুবিধা দেবে। সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফারুক এম আহমেদের উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষর করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ এবং ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. নজরুল হাসান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ক্যাশ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের প্রধান তাহসিন হক, ডিপিডিসির নির্বাহী পরিচালক (অপারেশন) এ টি এম হারুনুর রশীদ ও ফিন্যান্স ডিভিশনের নির্বাহী পরিচালক মো. গোলাম মোস্তফা। বিজ্ঞপ্তি।