সিটি শ্রেষ্ঠ ইন্টারনেট ব্যাংক হিসেবে স্বীকৃতি পেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিন সিটি গ্রুপকে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৩টি দেশে ‘বিশ্বের শ্রেষ্ঠ ইন্টারনেট ব্যাংক’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। বিভিন্ন দেশে কয়েকটি ক্যাটাগরিতে ব্যাংকগুলোর করপোরেট ও কনজ্যুমার ব্যাংকিংয়ের ক্ষেত্রে ইন্টারনেট ব্যাংকিং-সেবা প্রদানের সুযোগ-সুবিধার ওপর ভিত্তি করে এই পুরস্কার দেওয়া হয়।সিটি গ্রুপ অস্ট্রেলিয়া, বাংলাদেশ, চীন, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, কোরিয়া, নিউজিল্যান্ড, ফিলিপাইন, তাইওয়ান ও থাইল্যান্ড—এই ১১টি দেশে ‘শ্রেষ্ঠ করপোরেট/ইনস্টিটিউ- শনাল ইন্টারনেট ব্যাংক’ হিসেবে স্বীকৃতি পেয়েছে।এর সাব-ক্যাটাগরি হিসেবে রয়েছে ‘বেস্ট ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস’, ‘বেস্ট ট্রেড ফাইন্যান্স সার্ভিসেস’, ‘বেস্ট ইন মোবাইল ব্যাংকিং’ ও ‘বেস্ট ইন সোশ্যাল মিডিয়া’।এ ছাড়া সিটি গ্রুপ অস্ট্রেলিয়া, চীন, গুয়াম, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, কোরিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনাম—এই নয়টি দেশে ‘সেরা কনজ্যুমার ইন্টারনেট ব্যাংক’-এর স্বীকৃতি পেয়েছে। বিজ্ঞপ্তি।