সিটিব্যাংক, আইসিডি-আইডিবি এবং কোডার্স ট্রাস্টের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটিব্যাংক গতকাল বুধবার বাংলাদেশের ফ্রিল্যান্সারদের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির জন্য ইসলামিক করপোরেশন ফর দ্য ডেভেলপমেন্ট অব প্রাইভেট সেক্টর (আইসিডি) এবং কোডার্স ট্রাস্টের সঙ্গে একটি চুক্তি করেছে। ডেনমার্কের প্রতিষ্ঠান কোডার্স ট্রাস্ট বিভিন্ন ট্রেনিং কোর্সের মাধ্যমে ফ্রিল্যান্সারদের দক্ষতা বাড়াতে কাজ করে। আইসিডি হলো ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান। চুক্তির আওতায় সিটি মানারাহ্ (সিটি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং বিভাগ) কোডার্স ট্রাস্টের যোগ্য শিক্ষার্থীদের আইটি প্রশিক্ষণের খরচ আংশিকভাবে অর্থায়ন করবে। অন্যদিকে আইসিডি তাদের শরিয়াহ্সম্মত ‘বিনিয়োগ সাথী ব্যাংকিং মডেল’ দিয়ে এই অর্থায়নে সহযোগী হবে। বিজ্ঞপ্তি