সিটিব্যাংক এনএর বিশ্ব কমিউনিটি দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটিব্যাংক এনএ গত শনিবার ‘গ্লোবাল কমিউনিটি দিবস’ পালন করেছে। প্রতিবছর গ্লোবাল বা বিশ্ব কমিউনিটি দিবসে ১০০টিরও বেশি দেশে সিটিগ্রুপের কর্মকর্তারা তাঁদের পরিবার ও বন্ধু-বান্ধবসহ সিটিগ্রুপের গ্রাহক-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে নিয়ে একটি সামষ্টিক দল হিসেবে এই দিনটি পালন করে থাকে।সিটিব্যাংক এনএ বাংলাদেশ ‘আগামী প্রজন্মের ছাত্রীদের ক্ষমতায়ন’ এই স্লোগানে এবার ধামরাইয়ের কালামপুর আমাতন নেসা বালিকা উচ্চবিদ্যালয়ে বিশ্ব কমিউনিটি দিবস উদ্যাপন করেছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।এদিনে অভিজ্ঞ মহিলা চিকিৎসকেরা আমাতন নেসা বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার বিষয়ে পরামর্শ দেন। এছাড়া সিটিব্যাংক বিদ্যালয়টিতে অত্যাধুনিক কম্পিউটার ও বইসংবলিত একটি সিটি নলেজ সেন্টার স্থাপন করেছে। বিজ্ঞপ্তি।