সিটিব্যাংক এনএর ২০০ বছর পূর্তিতে সম্মাননা প্রদান
সিটিব্যাংক এনএ রাজধানীর এক হোটেলে গত শুক্রবার এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ‘২০০ বছর পূর্তি’ উদ্যাপন করেছে।অনুষ্ঠানে সিটিব্যাংক এনএ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও কান্ট্রি অফিসার রাশেদ মাকসুদ, বাংলাদেশ, ব্রুনাই ও শ্রীলঙ্কার ক্লাস্টার-প্রধান টেরেন্স কে কাডইর, গ্রাহক, বিভিন্ন শ্রেণীর অংশীদার ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে স্যার উপাধিপ্রাপ্ত ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন ফজলে হাসান আবেদ এবং অসলো বিজনেস ফর পিস অ্যাওয়ার্ডে ভূষিত ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানকে সম্মাননা দেওয়া হয়।এ ছাড়া প্রতিষ্ঠানটি র্যা মন ম্যাগসাইসাই পুরস্কার বিজয়ীদেরও সম্মাননা দিয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন: তাহেরুন্নেসা আহমেদ আবদুল্লাহ, ড. জাফরুল্লাহ চৌধুরী, ফাদার রিচার্ড উইলিয়াম টিম, এনজেলা গোমেজ, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও এ এইচ এম নোমান খান। এ ছাড়া ম্যাগসাইসাই পুরস্কার বিজয়ীদের মধ্যে অধ্যাপক মুহাম্মদ ইউনূস, মো. ইয়াসিন ও সৈয়দা রিজওয়ানা হাসান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। স্যার ফজলে হাসান আবেদ ‘অর্থনৈতিক অন্তর্ভুক্তি’ ও লতিফুর রহমান ‘ব্যবসায়িক নৈতিকতা’ বিষয়ে বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।