সিটিব্যাংক ও অ্যাসুরেন্স ডেভেলপমেন্টসের চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিটিব্যাংক ও অ্যাসুরেন্স ডেভেলপমেন্টস লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়েছে। এ চুক্তির আওতায় গ্রাহকেরা অ্যাসুরেন্স ডেভেলপমেন্টস লিমিটেডের ফ্ল্যাট কেনার ক্ষেত্রে সিটি ব্যাংকের হোম লোনে নানা সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে আকর্ষণীয় ইন্টারেস্ট রেট ও হ্রাসকৃত লোন প্রসেসিং ফি। এ ছাড়া গ্রাহকেরা অ্যাসুরেন্স ডেভেলপমেন্টসের পক্ষ থেকে কিচেন সলিউশনে ছাড় পাবেন। সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন ও অ্যাসুরেন্স ডেভেলপমেন্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জি. মো. আরিফুর রহমান চুক্তিতে স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তি