সিটির আঞ্চলিক প্রযুক্তি ও পরিচালন-প্রধান ঢাকা আসছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালন ও প্রযুক্তিপ্রধান অ্যান্ড্রু বুচার এক দিনের সফরে আজ বুধবার ঢাকা আসছেন। তাঁর সঙ্গে থাকছেন সিটির দক্ষিণ এশিয়ার পরিচালন ও প্রযুক্তিপ্রধান মুকেশ মালিক।এ সফরে বুচার ও মালিক বাংলাদেশে সিটির কার্যক্রম পর্যবেক্ষণ করতে সিটির পরিচালন ও প্রযুক্তি কার্যক্রম পর্যবেক্ষণ এবং ঢাকার মতিঝিল ও চট্টগ্রামের অফিসের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।আঞ্চলিক প্রধান হিসেবে বুচার সিটির কার্যক্রম, প্রযুক্তি ও বিজনেস সাপোর্ট, কনজুমার ব্যাংকিং, গ্লোবাল কার্ড, গ্লোবাল ট্রানজেকশন সার্ভিস, মার্কেটস এবং গ্লোবাল ওয়েলথ পরিচালনা করে থাকেন।২০০৮ সালের জুনে এ পদে নিযুক্ত হওয়ার আগে বুচার এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সিটির প্রাতিষ্ঠানিক গ্রাহক পরিচালন ও প্রযুক্তি বিভাগের প্রধান ছিলেন। তিনি ১৬টি দেশের করপোরেট ও বিনিয়োগ ব্যাংকিংয়ের দায়িত্বে ছিলেন। বিজ্ঞপ্তি।