সিটির ই-পেমেন্ট রোড শো শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটিব্যাংক এনএর ইলেকট্রনিক পেমেন্ট রোড শোর যাত্রা শুরু হলো।সিটিব্যাংক এনএর গ্রাহক, গ্রাহকদের ডিলার এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে অর্থ পরিশোধ ব্যবস্থায় উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার ঢাকার এক হোটেলে এই রোড শোর উদ্বোধন করা হয়। এই রোড শোর আওতায় দেশের প্রধান সংগ্রহ (কালেকশন) ও পরিশোধ (পেমেন্ট) কেন্দ্রগুলোতে আরও পাঁচটি কর্মশালা অনুষ্ঠিত হবে। স্বয়ংক্রিয়ভাবে আর্থিক লেনদেনে এই কর্মশালাগুলো সারা দেশের গ্রাহক ও জেলাপর্যায়ের ব্যাংক শাখাগুলোর ওপর একটি ইতিবাচক প্রভাব রাখবে বলে আশা করছে ব্যাংকটি।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা দেশের করপোরেট ও আর্থিক প্রতিষ্ঠান এই ইলেকট্রনিক পেমেন্ট এবং কালেকশন ব্যবস্থা গ্রহণের মাধ্যমে কীভাবে সুবিধা ভোগ করতে পারে—এ বিষয়ের ওপর বক্তব্য দেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক কে এম আবদুল ওয়াদুদ, সিটির দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের ক্যাশ প্রোডাক্ট ম্যানেজমেন্টের প্রধান ও ব্যবস্থাপনা পরিচালক নোয়েল স্যামিনাথ, সিটিব্যাংক এনএর ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশের সিটি কান্ট্রি অফিসার রাশেদ মাকসুদ প্রমুখ  উপস্থিত ছিলেন।