সিটিসেল এশিয়া কমিউনিকেশন পুরস্কার পেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি সিঙ্গাপুরে প্রথমবারের মতো আয়োজিত এশিয়া কমিউনিকেশন অ্যাওয়ার্ডস প্রতিযোগিতায় ইমার্জিং মার্কেট ইনিশিয়েটিভ ক্যাটাগরিতে সিটিসেল খ্যাত প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড ব্রডব্যান্ড সার্ভিস বিজয়ী হয়েছে।সিটিসেলের পক্ষে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা মেহবুব চৌধুরী এই সম্মাননা গ্রহণ করেন। এ সময় সিটিসেলের বিপণন যোগাযোগ প্রধান তাসলিম আহমেদও উপস্থিত ছিলেন।এশিয়া কমিউনিকেশন অ্যাওয়ার্ডস প্রতিযোগিতায় সিটিসেলের সঙ্গে বিটি গ্লোবাল সার্ভিসেস, হাচিনসন গ্লোবাল কমিউনিকেশনস এবং সিংটেল—এই তিনটি কোম্পানি ইমার্জিং মার্কেট ইনিশিয়েটিভ ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করে। সিটিসেল এই প্রতিযোগিতায় ‘সিটিসেল ব্রডব্যান্ড সার্ভিস’ নামের একটি বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে অংশ নেয়। যেখানে ডিজিটাল বাংলাদেশ গঠনের মুখ্য হাতিয়ার মোবাইল টেলিফোন সার্ভিসের নানাবিধ সুবিধা তুলে ধরা হয়। বিজ্ঞপ্তি।