সিটিসেল ফুটবল ফেভার প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সিটিসেল ফুটবল ফেভার প্রতিযোগিতার দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্প্রতি ঢাকার মহাখালীতে অবস্থিত প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার দ্বিতীয় পর্যায়ের সময়সীমা ছিল গত ২৫ জুন থেকে ৪ জুলাই এবং তৃতীয় পর্যায়ের সময়সীমা ছিল ৬ জুলাই থেকে ১২ জুলাই। সিটিসেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।সিটিসেল ফুটবল ফেভার প্রতিযোগিতার উভয় পর্যায়েই বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়। প্রতিযোগিতার দ্বিতীয় পর্যায়ের প্রথম পুরস্কার বিজয়ী মোহাম্মদ জাকির হোসেন পেয়েছেন একটি নেক্সটেল নেটবুক, কানেকশনসহ আলট্রা মডেম এবং তিনি যত টাকার এসএমএস করেছেন, তত টাকার ফ্রি টকটাইম। দ্বিতীয় পুরস্কার বিজয়ী শেখ মোস্তাফিজুর রহমান পেয়েছেন স্যামসাং হ্যান্ডসেট, কানেকশনসহ আলট্রা মডেম ও কক্সবাজারে সিগাল হোটেলে বিনা মূল্যে দুই রাত থাকার সুবিধা। এ ছাড়া তৃতীয় পুরস্কার বিজয়ী মো. হাফিজুর রহমান পেয়েছেন একটি স্যামসাং মোবাইল ফোন ও কক্সবাজারে সি প্যালেস হোটেলে বিনা মূল্যে দুই রাত থাকার সুবিধা। এ ছাড়া মো. ফয়সাল ও গোলাম মোস্তফাও আকর্ষণীয় পুরস্কার পেয়েছেন। প্রতিযোগিতার তৃতীয় পর্যায়ের পুরস্কারও বেশ আকর্ষণীয় ছিল। এতে প্রথম পুরস্কার বিজয়ী মো. হাফিজুর রহমান পেয়েছেন একটি নেক্সটেল নেটবুক, কানেকশনসহ আলট্রা মডেম এবং তিনি যত টাকার এসএমএস করেছেন, তত টাকার ফ্রি টকটাইম। দ্বিতীয় পুরস্কার বিজয়ী মাসুম বিল্লাহ পেয়েছেন একটি নেক্সটেল নেটবুক, কানেকশনসহ আলট্রা মডেম ও তৃতীয় পুরস্কার বিজয়ী শেখ মোস্তাফিজুর রহমান পেয়েছেন একটি নেক্সটেল নেটবুক। এ ছাড়া মো. আবদুল ওয়াদুদ, স্বপন কুমার দাস ও মো. আরিফুল হক বিশেষ পুরস্কার পান।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সিটিসেলের প্রধান বিপণন কর্মকর্তা কাফিল এইচ এস মুঈদ। এ সময় অন্যদের মধ্যে সিটিসেলের হেড অব মার্কেটিং কমিউনিকেশনস তাসলিম আহমেদ উপস্থিত ছিলেন।