সিটিসেলের জুম আলট্রা সেবার গ্রাহক হয়েছে সোনালী ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটিসেল সম্প্রতি সোনালী ব্যাংক লিমিটেডের সঙ্গে একটি করপোরেট চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় সোনালী ব্যাংক সিটিসেলের মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেট জুম আলট্রার সেবাসুবিধা উপভোগ করবে। এই চুক্তির ফলে সোনালী ব্যাংক আগের চেয়ে আরও দ্রুত ও সহজ উপায়ে দৈনন্দিন ইন্টারনেট-চাহিদা পূরণে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে।সিটিসেলের হেড অব বিজনেস গোলাম আনজুমানারুল ইসলাম এবং সোনালী ব্যাংক লিমিটেডের তথ্যপ্রযুক্তি (আইটি) বিভাগের উপমহাব্যবস্থাপক মো. শহীদ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহবুব চৌধুরী, প্রধান পরিচালন কর্মকর্তা ডেভিড লি, প্রধান বিক্রয় ও বিতরণ কর্মকর্তা মাহবুব হোসেন, প্রধান বিপণন কর্মকর্তা কাফিল এইচ এস মুঈদ এবং সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির, উপব্যবস্থাপনা পরিচালক মো. আতিকুর রহমান, তথ্যপ্রযুক্তি (আইটি) বিভাগের মহাব্যবস্থাপক এ এন এম মাশরুরুল হুদা সিরাজীসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।