সিটিসেলের জুম আল্ট্রা সেবার গ্রাহক হয়েছে ব্র্যাক ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটিসেলের জুম আল্ট্রার বিশেষ সুবিধা উপভোগ করবে ব্র্যাক ব্যাংক লিমিটেড। এ ব্যাপারে সম্প্রতি সিটিসেল ও ব্র্যাক ব্যাংক লিমিটেডের মধ্যে একটি করপোরেট চুক্তি সই হয়েছে।এ চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংক সিটিসেলের জুম আল্ট্রা সার্ভিসের অত্যাধুনিক করপোরেট সুবিধাগুলো উপভোগ করবে। ব্যাংকের প্রায়োরিটি ও বাছাইকৃত গোল্ডকার্ডধারী গ্রাহকেরাও এই বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন।সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহবুব চৌধুরী ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন। চুক্তি সই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিটিসেলের প্রধান পরিচালন কর্মকর্তা ডেভিড লি, প্রধান বিক্রয় ও বিতরণ কর্মকর্তা মাহবুব হোসেন, প্রধান বিপণন কর্মকর্তা কাফিল এইচ এস মুঈদ ও প্রধান অর্থ কর্মকর্তা মো. সাজ্জাদ রহিম চৌধুরী এবং ব্র্যাক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ, রিটেইল ব্যাংকিংয়ের প্রধান ফিরোজ আহমেদ খান, মানবসম্পদ বিভাগের প্রধান তাহনিয়াত আহমেদ করিম, লায়াবিলিটিস অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্টের প্রধান মো. আরিফুল ইসলাম চৌধুরী ও কার্ড বিভাগের প্রধান তৌফিক হাসান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।