সিটিসেলের নতুন সিইও হলেন মেহবুব চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহবুব চৌধুরী সম্প্রতি বাংলাদেশের সর্বপ্রথম মোবাইল ফোন অপারেটর সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগদান করেছেন। টেলিযোগাযোগ খাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে মেহবুব চৌধুরীর ১০ বছরের কাজের অভিজ্ঞতা আছে। তিনি গ্রামীণফোন ও বাংলালিংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি জিএসএম এশিয়া প্যাসিফিকের চেয়ারম্যান ছিলেন এবং বর্তমানে তিনি সাউথ এশিয়া মোবাইল ফোরামের চেয়ারম্যান। এ ছাড়া ডেভিড লি সম্প্রতি সিটিসেলের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) হিসেবে যোগদান করেছেন। ডেভিড লি ৩৬ বছরেরও বেশি সিংটেলে কর্মরত ছিলেন। বিজ্ঞপ্তি।