সিটিসেলের বিল পরিশোধে নতুন সেবা চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটিসেল সম্প্রতি `moneybag_directpay’ শীর্ষক একটি সেবা চালু করেছে। এই সেবার মাধ্যমে ব্যাংক হিসাবধারীরা ব্যাংকের মাধ্যমে (বর্তমানে এবি ব্যাংক) তাঁদের হিসাব থেকে সিটিসেল প্রি-পেইড একাউন্ট রিচার্জ বা পোস্ট-পোইড বিল পরিশোধ করতে পারবেন।এ ছাড়া গ্রাহকেরা এসএমএসের মাধ্যমে একাউন্ট ব্যালেন্স চেক, মিনি স্টেটম্যান্ট, ফান্ড ট্রান্সফার এবং পিন (পারসোনাল আইডেন্টিফিকেশন নাম্বার) পরিবর্তন করতে পারবেন।এই সেবাটি পেতে হলে গ্রাহককে একই সঙ্গে সিটিসেল এবং এবি ব্যাংকের গ্রাহক হতে হবে। ‘moneybag_directpay’ সার্ভিস চালু করার জন্য গ্রাহকদের সংশ্লিষ্ট ব্যাংক থেকে রেজিস্ট্রেশন এবং পিন নম্বর সংগ্রহ করতে হবে। ১২১, ০১১৯৯১২১১২১-এ ডায়াল করে অথবা www.citycell.com ভিজিট করে তাঁরা এ সার্ভিস সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন। বিজ্ঞপ্তি।