সিটিসেলের বিশেষ গ্রাহক সপ্তাহ শুরু
মোবাইল ফোন প্রতিষ্ঠান সিটিসেল দেশব্যাপী বিশেষ গ্রাহক সপ্তাহ উদ্যাপন শুরু করেছে। গতকাল রোববার শুরু হওয়া এই সপ্তাহ চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও খুলনায় অবস্থিত সিটিসেলের কাস্টমার কেয়ার সেন্টারে এবং বরিশালে অবস্থিত সিটিসেলের কাস্টমার কেয়ার পয়েন্টে গতকাল আনুষ্ঠানিকভাবে সিটিসেল গ্রাহক সপ্তাহের উদ্বোধন করা হয়। ঢাকার মহাখালীতে অবস্থিত সিটিসেলের কাস্টমার কেয়ার সেন্টারে গ্রাহক সপ্তাহের উদ্বোধন করেন সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেহবুব চৌধুরী।এদিন সিটিসেলের সব কাস্টমার কেয়ার সেন্টারে বিশেষ প্রায়োরিটি বুথও উদ্বোধন করা হয়। বয়স্ক ও গর্ভবতী মায়েদের সুবিধার্থে এ প্রায়োরিটি বুথ চালু করা হয়েছে। এই গ্রাহক সপ্তাহে দেশজুড়ে বিস্তৃত সিটিসেলের সব কাস্টমার কেয়ার সেন্টার ও কাস্টমার কেয়ার পয়েন্টে গ্রাহকেরা পাবেন বিনা মূল্যে বিভিন্ন সেবা। এসবের মধ্যে রয়েছে বিনা মূল্যে রিম পরিবর্তন, সার্ভিস চার্জ ছাড়াই সিডিএম হ্যান্ডসেট মেরামত, বিনা মূল্যে সংযোগ মালিকানা পরিবর্তন ও বিনা মূল্যে এক মাসের পোস্টপেইড স্বয়ংক্রিয় বিল ইত্যাদি। বিজ্ঞপ্তি।