সিটিসেলের মাধ্যমে ঢাকা ওয়াসার বিল পরিশোধ করা যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটিসেল মোবাইল ফোনের মাধ্যমে এখন থেকে ঢাকা ওয়াসার গ্রাহকেরা পানি ও পয়োনিষ্কাশন বিল পরিশোধ করতে পারবেন।ঢাকা ওয়াসার প্রধান কার্যালয়ে গতকাল সোমবার সিটিসেলের ‘moneybag_Dhaka WASA’ শীর্ষক এই সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। সিটিসেলের প্রধান পরিচালন কর্মকর্তা ডেভিড লি এবং ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলী সেবা কার্যক্রমটির উদ্বোধন করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা ওয়াসার চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। এতে অন্যান্যের মধ্যে সিটিসেলের প্রধান বিক্রয় ও বিতরণ কর্মকর্তা মাহবুব হোসেন এবং ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) মো. মাহবুবুর রহমান ও উপব্যবস্থাপনা পরিচালক (অর্থ) সৈয়দ গোলাম আহম্মদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।