সিটিসেলের সঙ্গে চুক্তি করেছে মার্কেন্টাইল ব্যাংক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি মোবাইল সেবাদান প্রতিষ্ঠান সিটিসেল ও মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের মধ্যে মোবাইল ব্যাংকিং সেবা বিষয়ে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় সিটিসেল মার্কেন্টাইল ব্যাংকের মোবাইল ও ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সহায়ক হিসেবে কাজ করবে। সিটিসেলের কেন্দ্রীয় কার্যালয়ে সম্প্রতি এ চুক্তি স্বাক্ষরিত হয়। সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহবুব চৌধুরী ও মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শহীদুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।এ সময় আরও উপস্থিত ছিলেন সিটিসেলের প্রধান বিপণন কর্মকর্তা কাফিল এইচ এস মুইদ, মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোস্তাক আহমেদ, জ্যেষ্ঠ সহসভাপতি ও মোবাইল ব্যাংকিং বিভাগের প্রধান ফারহাদ মালিক প্রমুখ। বিজ্ঞপ্তি।