সিডনিতে তিন দিনের রিহ্যাব আবাসন মেলা অুনষ্ঠিত
অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথমবারের মতো তিন দিনব্যাপী রিহ্যাব আবাসন মেলা অনুষ্ঠিত হয়েছে। সিডনির অলিম্পিক পার্কের হাওয়াই কমপ্লেক্সে গত ২০ থেকে ২২ মে এ মেলা অনুষ্ঠিত হয়।রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) সভাপতি নসরুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান প্রধান অতিথি ছিলেন। অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রিহ্যাব সাধারণ সম্পাদক মুরাদ ইকবাল চৌধুরী, ফেয়ারের আহ্বায়ক জহির আহমেদ ও রশিদ ভূঁইয়া উপস্থিত ছিলেন বলে রিহ্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।মেলার সমাপনী অনুষ্ঠানটি সিডনি হ্যারিস পার্কের স্পাইস অব লাইফ হোটেলে অনুষ্ঠিত হয়। সমাপনী অধিবেশনে আব্দুল মান্নান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।