সিনহা সিকিউরিটিজের বিরুদ্ধে অস্বাভাবিক লেনদেনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য সিনহা সিকিউরিটিজ লিমিটেডের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আজ মঙ্গলবার ডিএসইর ওয়েবসাইটে এই খবর প্রকাশ করা হয়েছে।এ নিয়ে মোট চারটি সিকিউরিটিজ হাউসের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করল এসইসি। অন্য তিনটি হাউস হলো লঙ্কাবাংলা সিকিউরিটিজ লিমিটেড, রয়্যাল ক্যাপিটাল লিমিটেড ও র্যাপিড সিকিউরিটিজ লিমিটেড।আজ গঠিত তদন্ত কমিটির সদস্যরা হলেন এসইসির পরিচালক প্রদীপ কুমার বসাক ও সহকারী পরিচালক জহিরুল হক। কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে এসইসিতে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।ডিএসইর ওয়েবসাইটে বলা হয়, আজ সিনহা সিকিউরিটিজ লিমিটেডে তালিকাভুক্ত সিকিউরিটিজে অস্বাভাবিক লেনদেন পরিলক্ষিত হওয়ায় এই কমিটি গঠন করা হয়।