প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের সিনিয়র সিটিজেনদের অভ্যন্তরীণ রুটের যেকোনো গন্তব্যে ভ্রমণের জন্য টিকিট মূল্যের ওপর ২০ শতাংশ ছাড় ঘোষণা করছে ইউএস-বাংলা এয়ারলাইনস। আগামী ১ মার্চ থেকে এ উদ্যোগ কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। হ্রাসকৃত মূল্য ছাড়াও এ টিকিটের মেয়াদ থাকবে পরবর্তী এক বছর। সিনিয়র সিটিজেন হিসেবে পুরুষদের ক্ষেত্রে বয়স নির্ধারণ করা হয়েছে ন্যূনতম ৬৫ বছর এবং নারীদের জন্য ন্যূনতম ৬২ বছর। এ টিকিট শুধু ইউএস-বাংলা এয়ারলাইনসের সেলস কাউন্টার থেকে কেনা যাবে। বিজ্ঞপ্তি