প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো জবসের উদ্যোগে গতকাল শনিবার ঋণঝুঁকি বিশ্লেষণ ও সিন্ডিকেট ঋণ ব্যবস্থাপনার বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।প্রথম আলোর সম্মেলনকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন প্রথম আলো জবসের প্রধান পরিচালন কর্মকর্তা মো. রিয়াদ হোসেন। প্রধান প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সাবেক অধ্যাপক ও পরিচালক সুজিত সাহা।এ কর্মশালায় বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের উল্লেখযোগ্যসংখ্যক কর্মকর্তা যোগ দেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের সনদ দেওয়া হয়। বিজ্ঞপ্তি।