সিন্ডিকেটের কারণে রায়পুরে হঠাৎ দাম অর্ধেক হয়ে গেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় আড়তদারদের বিরুদ্ধে সিন্ডিকেট করে চামড়ার বাজার নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে। এ কারণে মাত্র তিন-চার ঘণ্টার মধ্যেই দাম কমে অর্ধেক হয়ে গেছে বলে দাবি করেন ক্ষুদ্র ও মৌসুমি ব্যবসায়ীরা।জানা গেছে, উপজেলা শহরের আলিয়া মাদ্রাসা মাঠের চামড়ার হাটে রোববার সকালে প্রতিটি চামড়া গড়ে এক হাজার ৬০০ থেকে এক হাজার ৭০০ টাকা দামে বিক্রি হয়। তা দেখে ক্ষুদ্র ও মৌসুমি ব্যবসায়ীরা ব্যাপক আগ্রহ নিয়ে গ্রামে গ্রামে ঘুরে চামড়া কিনতে শুরু করেন। কিন্তু তাঁরা দুপুরে চামড়া নিয়ে এসে দেখেন পাইকারি ক্রেতা বা আড়তদারেরা ৭০০ থেকে ৮০০ টাকা দরে কিনছে। এতে তাঁরা হতাশ হন। পুঁজি হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন অনেকে।