প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এম এম ইস্পাহানি লিমিটেডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বিটুবি ই-কমার্স সাইট সিন্দাবাদ ডটকম। রাজধানীর বনানীতে সিন্দাবাদ ডটকমের করপোরেট অফিসে সম্প্রতি এ চুক্তি স্বাক্ষরিত হয়। এর আওতায় ইস্পাহানি লিমিটেডের ই-কমার্স ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করবে সিন্দাবাদ ডটকম। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্পাহানি লিমিটেডের জেনারেল ম্যানেজার ওমর হান্নান, সিন্দাবাদ ডটকমের সিইও ও কো-ফাউন্ডার জীশান কিংশুক হক। বিজ্ঞপ্তি