প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উন্নয়নশীল দেশগুলোর জন্য সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) পরবর্তী লক্ষ্য এবং তা অর্জনে এসব দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক কেমন হওয়া উচিত সে বিষয়ে মেক্সিকোতে একটি সম্মেলন হতে যাচ্ছে। ১৫ এপ্রিল তা শুরু হবে।
এই সম্মেলনে দেশের বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান ও গবেষণা পরিচালক ফাহমিদা খাতুন অংশ নিচ্ছেন।
সম্মেলনে বিভিন্ন দেশের ৪৯টি বেসরকারি গবেষণা সংস্থার নেটওয়ার্ক সাউদার্ন ভয়েস একটি অধিবেশনের আয়োজন করেছে। এতে সহায়তা করেছে সিপিডি এবং ভারতের ন্যাশনাল কাউন্সিল অব অ্যাপ্লায়েড ইকোনমিক রিসার্চ (এনসিএইআর)। বিজ্ঞপ্তি।