সিপিডির ট্রাস্টি বোর্ড সভা
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ট্রাস্টি বোর্ডের ৪৩তম সভা গত মঙ্গলবার ঢাকায় প্রতিষ্ঠানের সংলাপ কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সিপিডির প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও কার্যক্রম পদ্ধতিকে আরও শক্তিশালী করে তোলার জন্য বেশ কিছু নীতিমালা গ্রহণের ব্যাপারে আলোচনা হয়।
বোর্ডের সদস্যরা আগামী পাঁচ বছরের জন্য সিপিডির কৌশলগত পরিকল্পনা আলোচনা ও অনুমোদন করেন। সভাতে ট্রাস্টি বোর্ডের নতুন সদস্য হিসেবে বিশিষ্ট অর্থনীতিবিদ মাহবুব হোসেন এবং খ্যাতনামা আইনজীবী নিহাদ কবিরকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়। সিপিডির বোর্ড সভাপতি ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন বোর্ড সদস্য সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান, অ্যাপেক্স গ্রুপের সভাপতি সৈয়দ মঞ্জুর এলাহী, বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল, সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য এবং সিপিডির নির্বাহী পরিচালক ও সিপিডি বোর্ডের সদস্যসচিব অধ্যাপক মোস্তাফিজুর রহমান। বিজ্ঞপ্তি।