সিপিডির ট্রাস্টি বোর্ডের সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) বোর্ড অব ট্রাস্টিজের ৩৬তম সভা গতকাল বুধবার প্রতিষ্ঠানের সংলাপ কক্ষে অনুষ্ঠিত হয়।সভায় ফেব্রুয়ারি-সেপ্টেম্বর ২০১১ সময়কালে জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সিপিডি পরিচালিত গবেষণা, সংলাপ ও প্রকাশনাসহ অন্যান্য কার্যক্রম পর্যালোচনা করা হয়। বোর্ড এ সময়কালে সিপিডির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে এবং ভবিষ্যতেও এ ধারা বজায় রাখতে উৎসাহ প্রদান করে।সভায় বোর্ড সিপিডির ২০১১ সালের অর্ধবার্ষিক হিসাব এবং সেই সঙ্গে অক্টোবর-ডিসেম্বর সময়কালের জন্য প্রস্তাবিত গবেষণা, সংলাপ এবং প্রকাশনা কার্যক্রম প্রয়োজনীয় বাজেট অনুমোদন করে। সভায় ট্রাস্টিকে চতুর্থ দক্ষিণ এশীয় অর্থনৈতিক সম্মেলনের আয়োজন ও ব্যবস্থাপনার অগ্রগতি বিষয়ে বিস্তারিতভাবে অবহিত করা হয়। ২২-২৩ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিতব্য এ সম্মেলনে সিপিডি দক্ষিণ এশীয় বেশ কিছু সংস্থা এবং অন্য সহযোগীদের সঙ্গে যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে।সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য নুরুল হক, ইউনুস সেন্টারের চেয়ারম্যান নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূস; সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান; অ্যাপেক্স গ্রুপের সভাপতি সৈয়দ মঞ্জুর এলাহী; ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান; আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল এবং সিপিডির নির্বাহী পরিচালক ও বোর্ডের সদস্য-সচিব অধ্যাপক মোস্তাফিজুর রহমান।সভায় সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সংলাপ ও যোগাযোগ বিভাগের পরিচালক আনিসাতুল ফাতেমা ইউসুফ আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।