সিপিডির ট্রাস্টি বোর্ডের ৩৫তম সভা অনুষ্ঠিত
সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) বোর্ড অব ট্রাস্টিজের ৩৫তম সভা গতকাল মঙ্গলবার প্রতিষ্ঠানের সংলাপ কক্ষে অনুষ্ঠিত হয়।সভায় সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান সভাপতিত্ব করেন। এতে উপস্থিত ছিলেন নিজেরা করির সমন্বয়ক খুশী কবির, সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান, পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য নূরুল হক, কেদারপুর টি এস্টেটের এমডি ও এমসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট লায়লা রহমান কবীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল এবং সিপিডির নির্বাহী পরিচালক ও সিপিডি বোর্ডের সদস্যসচিব মোস্তাফিজুর রহমান।এ ছাড়া সিপিডির সংলাপ ও যোগাযোগ বিভাগের পরিচালক আনিসাতুল ফাতেমা ইউসুফ আমন্ত্রিত হিসেবে সভায় উপস্থিত ছিলেন।সভায় ট্রাস্টি বোর্ড সিপিডির ২০১১ সালের জন্য প্রস্তাবিত গবেষণা, সংলাপ ও প্রকাশনা কার্যক্রম অনুমোদন করে। এসব কার্যক্রমের মধ্যে রয়েছে—ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার পর্যালোচনা, দক্ষিণ এশীয় অর্থনৈতিক সামিট এবং মে ২০১১ সালে অনুষ্ঠিতব্য জাতিসংঘের চতুর্থ স্বল্পোন্নত দেশেগুলোর সম্মেলনে অংশগ্রহণ। বিজ্ঞপ্তি।