সিপিডির বোর্ড অব ট্রাস্টিজের সভা
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বোর্ড অব ট্রাস্টিজের ৩৪তম সভা গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।ঢাকায় সিপিডির সংলাপ কক্ষে অনুষ্ঠিত হয় এ সভা। এতে চলতি ২০১০ সালের ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর সময়কালে জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সিপিডির গবেষণা, প্রকাশনা ও সংলাপসহ অন্যান্য কার্যক্রম পর্যালোচনা করা হয়। সভায় সিপিডির উল্লিখিত সময়ের কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতে একইভাবে সব কার্যক্রম চালিয়ে যাওয়ার ব্যাপারে উৎসাহ দেওয়া হয়।সিপিডির বোর্ড অব ট্রাস্টিজের এ সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান। এতে বোর্ডের সদস্যদের মধ্যে নিজেরা করির সমন্বয়ক খুশী কবির, পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য নূরুল হক, সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, এমসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট ও কেদারপুর টি এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লায়লা কবীর এবং সিপিডির নির্বাহী পরিচালক ও বোর্ডের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।এ ছাড়া সিপিডির সংলাপ ও যোগাযোগ বিভাগের পরিচালক আনিসাতুল ফাতেমা ইউসুফ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।সভায় সিপিডির আগামী অর্ধবর্ষের কার্যক্রমের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এ ছাড়া ২০১১ সালের জুনে ইস্তাম্বুলে অনুষ্ঠেয় জাতিসংঘের চতুর্থ এলডিসি সম্মেলনের প্রেক্ষাপটে সিপিডি যে আন্তর্জাতিক সংলাপের আয়োজন করতে যাচ্ছে, এর সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে ট্রাস্টি বোর্ডের সদস্যদের বিস্তারিত অবহিত করা হয়। বিজ্ঞপ্তি।