সিম রিপ্লেসমেন্টে লাগবে ১০০ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিম কার্ড
সিম কার্ড

অযত্ন-অবহেলা বা কোনো কারণে হারিয়ে যাওয়া সিম কার্ড পুনরায় পেতে ১০০ টাকা কর দিতে হবে। তবে বর্তমানে মোবাইল অপারেটরদের সিম কার্ড ইস্যুর ক্ষেত্রে ৩০০ টাকা ধার্য করা কর আগামী অর্থবছরেও বহাল থাকছে।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে আগামী ২০১৪-১৫ অর্থবছরের যে বাজেট প্রস্তাব রেখেছেন, তাতে সিম হারিয়ে গেলে পুনরায় নতুন সিম পেতে ১০০ টাকা কর আরোপের কথা বলা হয়েছে।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাজেট পেশের সময় বলেছেন, ‘প্রতিস্থাপিত সিম কার্ডের ওপর কোনো শুল্ক বা কর আরোপিত না থাকায় রাজস্ব হিসাবায়নে জটিলতার সৃষ্টি হচ্ছে। তাই স্বচ্ছতা আনতে প্রতিস্থাপিত সিম কার্ডের ওপর ১০০ টাকা হারে কর বা শুল্ক আরোপের প্রস্তাব করছি।’