সিমটেক্সের আইপিও স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদা গ্রহণ শুরুর একদিন আগে এসে সিমটেক্স ইন্ডাস্ট্রিজের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও স্থগিত করা হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আজ রোববার বিকেলে স্থগিতাদেশের এ নির্দেশ দিয়েছে। এর ফলে আগামীকাল সোমবার থেকে কোম্পানিটির আইপিও চাঁদা গ্রহণ স্থগিত হয়ে গেল।
জানা গেছে, আজ বিকেলে কোম্পানিটির আইপিও স্থগিতের বিষয়টি চিঠির মাধ্যমে দুই স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়। একই সঙ্গে এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে।
সিমটেক্স ইন্ডাস্ট্রিজ আইপিওর মাধ্যমে তিন কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে ৬০ কোটি সংগ্রহের কথা ছিল। বিএসইসি কোম্পানিটির আইপিও অনুমোদন দিয়েছিল।