সিমেক্স সিমেন্ট এখন সায়াম সিটি সিমেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিমেক্স সিমেন্ট বাংলাদেশ লিমিটেড গত মঙ্গলবার থেকে সায়াম সিটি সিমেন্ট (বাংলাদেশ) লিমিটেড নামে কার্যক্রম পরিচালনা শুরু করেছে। সায়াম সিটি সিমেন্ট থাইল্যান্ডের ইনসি গ্রুপের একটি প্রতিষ্ঠান। এটি সেই দেশের একটি অন্যতম বৃহৎ সিমেন্ট কোম্পানি, যা দীর্ঘ ৪৭ বছরের বেশি সময় ধরে ব্যবসা করে আসছে। প্রতিষ্ঠানটি দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে কাজ করছে। সেই দক্ষতায় এ দেশের বাজার সম্ভাবনা কাজে লাগাতে চায় সায়াম সিটি সিমেন্ট। বিজ্ঞপ্তি