সিমেন্ট উৎপাদন শুরু করল সায়াম সিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডভিত্তিক সায়াম সিটি সিমেন্ট লিমিটেড বাংলাদেশে সিমেন্ট উৎপাদন শুরু করেছে। কোম্পানির নারায়ণগঞ্জে কারখানায় ‘ইনসি সিমেন্ট’ নামের এ পণ্য উৎপাদন করা হচ্ছে। প্রতিষ্ঠানটি থাইল্যান্ড থেকে আমদানি করা ক্লিংকার দিয়ে ইনসি সিমেন্ট উৎপাদন করছে। সিমেন্ট উৎপাদনে সায়াম সিটির ৪৭ বছরের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে এ কোম্পানির কার্যক্রম বিস্তৃত।
বিজ্ঞপ্তি