সিমেন্স বাংলাদেশের নতুন এমডি ও সিইও সৌভিক ভট্টাচার্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌভিক ভট্টাচার্য সম্প্রতি সিমেন্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন। তিনি সদ্য বিদায়ী মাইকেল শোরমানের স্থলাভিষিক্ত হয়েছেন।সৌভিক ভট্টাচার্য ভারতের বরোদা শহরের মহারাজা সায়াজিরাও বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে অধ্যয়ন শেষে বিভিন্ন স্থানীয় ও বহুজাতিক কোম্পানিতে কাজ করেন। তিনি ২০০৬ সালে সিমেন্স ইন্ডিয়ায় যোগ দেন। বাংলাদেশে যোগদানের আগে তিনি সেখানে এনার্জি সেক্টরে সেলসের (নর্থ) প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।বাংলাদেশে যোগদান সম্পর্কে সৌভিক ভট্টাচার্য বলেন, ‘আমি অত্যন্ত উচ্ছ্বসিত এবং আনন্দিত যে আমাকে বাংলাদেশের মতো একটি ক্রমবর্ধনশীল শিল্পসমৃদ্ধ দেশে নিয়োগ দেওয়া হয়েছে। আমি আমার অভিজ্ঞতা ও কর্মদক্ষতা কাজে লাগিয়ে সিমেন্স বাংলাদেশকে একটি শক্তিশালী ও বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে সুপ্রতিষ্ঠিত করতে নিরলস কাজ করে যাব।’ বিজ্ঞপ্তি।