সিমেন্স বাংলাদেশের নতুন সিএফও বুল হাসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিমেন্স বাংলাদেশ লিমিটেডের নতুন প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) হিসেবে বুল হাসান যোগদান করেছেন। এর আগে তিনি একই কোম্পানির স্বাস্থ্যসেবা বিভাগের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা হিসেবে নিয়োজিত ছিলেন।বুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এ ছাড়া তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিস অব বাংলাদেশের একজন সহযোগী সদস্য। তিনি ১৯৯৭ সালে সিমেন্সে কমার্শিয়াল এক্সিকিউটিভ হিসেবে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। বিজ্ঞপ্তি।