সিম্ফনি আনল নতুন 'সেলফি' স্মার্টফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচ ২০০ নামে নতুন একটি স্মার্টফোন বাজারে এনেছে মুঠোফোনবিক্রেতা প্রতিষ্ঠান সিম্ফনি। বসুন্ধরা শপিং কমপ্লেক্সে সিম্ফনির শোরুমে গতকাল সোমবার নতুন এই স্মার্টফোনটির বাজারজাতকরণের ঘোষণা দেয় সিম্ফনি কর্তৃপক্ষ।
এ স্মার্টফোনটিকে তারা বলছে ‘সেলফি স্পেশালিস্ট’ ফোন। সিম্ফনি এইচ ২০০ স্মার্টফোনটির পেছনে ১৩ মেগাপিক্সেল ও সামনে আট মেগাপিক্সেল ক্যামেরা আছে। ফোনটির দাম ১২ হাজার ৯৯০ টাকা।
৪ দশমিক ৭ ইঞ্চি মাপের আইপিএস এইচডি ডিসপ্লের এই স্মার্টফোনটিতে রয়েছে ১.৩ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর ও এক জিবি র্যাম। স্মার্টফোনটির অভ্যন্তরীণ মেমোরি ১৬ গিগাবাইট। এতে আরও আছে জি-সেন্সর, এক্সেলরোমিটার, লাইট প্রক্সিমিটি সেন্সর-সুবিধা।
সাদা ও কালো এ দুই রঙে বাজারে পাওয়া যাচ্ছে সিম্ফনির নতুন স্মার্টফোনটি।